ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম থেকে ফেলোশিপপ্রাপ্ত ২৩ জন তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিনন্দন।
ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম থেকে ফেলোশিপপ্রাপ্ত পেলেন ২৩ জন তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিনন্দন।

ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম থেকে গ্রাজুয়েশনকৃত ২৩ জন তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিনন্দন।

ছাত্রলীগ, ছাত্রদল, ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ একসাথে!
ক্যাম্পাসে রাজনীতি মানেই আমরা বুঝি নেতিবাচক রাজনীতি। কিন্তু এই ২৩ জন ছাত্রনেতা সহমর্মিতা প্রকাশে এবং সহনশীল রাজনীতির চর্চায় উদ্বুদ্ধ। তাঁরা তাঁদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছেন একসাথে। তাদের পরিচয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ২০তম ক্লাসে এবং চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাঁরা ইতিবাচক রাজনীতির চর্চায় উদ্বুদ্ধ হয়েছেন।
নিচের প্রথম ছবিতে ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ২০তম ক্লাসের সমাপনী অনুষ্ঠানে ফেলোদের দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। দ্বিতীয় ছবিতে তাঁদের অনুষ্ঠান পরবর্তী উল্লাস। এমন আনন্দঘন রাজনৈতিক সম্প্রীতি ছড়িয়ে পরুক সারা দেশে!
ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামটি ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালনায় বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *