‘গণতন্ত্র উৎসব: পলিটিক্স ম্যাটারস’ – রাজনীতি সচেতন তরুণ নাগরিক সমাজ গড়ার প্রয়াস

 

কেন রাজনীতি?

কারণ, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ দেশকে ও গণতন্ত্রকে শক্তিশালী করে।  রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোন ভাবে করা যায়। সেক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পরোক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণের সামিল।

আগামী ১৬ ডিসেম্বর ২০২১ -এ বাংলাদেশ বিজয়ের ৫০ বছর উদযাপন করবে। এ উপলক্ষে  বাংলাদেশের তরুণদের রাজনীতি সচেতন করার প্রয়াস নিয়ে ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ  সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পলিটিক্স ম্যাটারস শীর্ষক একটি  গণতন্ত্র উৎসব  আয়োজন করেছে। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রাপথে ইতিবাচক রাজনীতির চর্চাকে সম্প্রসারিত করতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই  উৎসবের মাধ্যমে বিজয়ের সুবর্ণজয়ন্তীকে উদযাপন করবে। এই উৎসবটি ২০২১ সালের  জুন মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলমান  থাকবে।

গণতন্ত্র উৎসব:  পলিটিক্স  ম্যাটারস  ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য

    • নারী, তরুণ ও নাগরিক সমাজ এর প্রতিনিধিদের জন্য রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত করা, এবং রাজনৈতিক নেতাদের সাথে তাঁদের যোগাযোগ বৃদ্ধি করা ।
    • গণতন্ত্র, সম্প্রীতি, ও জনসেবা প্রসঙ্গে দেশের নাগরিক ও রাজনৈতিক নেতাদের দায়িত্ব – কর্তব্য বিষয়ে নিয়মিত সংলাপকে উৎসাহিত করা।
    • রাজনীতি বিষয়ে জনগণের আগ্রহ বৃদ্ধিতে বাস্তবমুখী এবং জ্ঞানভিত্তিক আলোচনাকে উৎসাহিত করা।
    • গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় নাগরিকের সক্রিয় অংশগ্রহণের বিকাশ  ঘটানো ।
    • বাংলাদেশের বিজয়ের গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন।

ক্যাম্পেইন সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য  জানতে নিয়মিত চোখ রাখুন …

https://karonbangladeshamar.com/

https://www.facebook.com/karonbangladeshamar 

https://www.facebook.com/groups/718296318974660 

(টেস্ট) অনলাইন ম্যাগাজিন