
নিবন্ধ লিখার প্রতিযোগিতা – “রাজনৈতিক আলাপ চলবে’’
রাজনীতি আমাদের জীবনকে সার্বিকভাবে প্রভাবিত করে। অথচ জনসমাগমের সকল স্থানে আমরা দেখি “রাজনৈতিক আলাপ নিষেধ।” যে বিষয় চালের দাম থেকে শুরু করে আমাদের আয়-ব্যয়, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, বাকস্বাধীনতা, তথা আমাদের ব্যাক্তিগত ও সামাজিক জীবনকে প্রভাবিত করে, সে বিষয়ে আলাপ বন্ধ রাখা আমাদের জন্য কি উপকারি না ক্ষতিকর? কেন জনসমাগমস্থলে রাজনৈতিক আলাপ নিষেধ করা হয়ে থাকে? এর সমাধানে আমরা কি করতে পারি?
এই সকল বিষয়ে আপনার ভাবনা ও মতামতসমৃদ্ধ লেখা জমা দিয়ে অংশগ্রহণ করুন নিবন্ধ লিখার প্রতিযোগিতায়।
বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্প এই প্রতিযোগিতার আয়োজন করছে।
আপনার লেখা নিবন্ধটি জমা দিন কারণ বাংলাদেশ আমার ফেইসবুক গ্রুপে https://www.facebook.com/groups/718296318974660
আর প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.karonbangladeshamar.com ওয়েবসাইটে।
জেনে নিন নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম – কানুন:
- নিবন্ধ লেখার বিষয় – ‘রাজনৈতিক আলাপ চলবে’।
- ১৮ – ২৮ বছর বয়সী যে কোন বাংলাদেশী তরুণ নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউএসএআইডি অথবা এই প্রতিষ্ঠানসমূহের সাথে সংশ্লিষ্ট ও তাঁদের পরিবারের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
- ১৫ ডিসেম্বর ২০২২ -এ কারণ বাংলাদেশ আমার ফেইসবুক পেইজ, কারণ বাংলাদেশ আমার কমিউনিটি গ্রুপ ও কারণ বাংলাদেশ আমার ওয়েবসাইটে একটি ঘোষণার মাধ্যমে নিবন্ধ জমা নেয়া শুরু হবে।
- ৫০০ থেকে ৮০০ শব্দের মধ্যে লেখা নিবন্ধটি অভ্র বা ইউনিকোড ফন্টে লিখবেন এবং নিবন্ধের একটি যুতসই টাইটেল দেবেন।
- একজন নিবন্ধ লেখক তাঁর জমা দেয়া নিবন্ধের সাথে অবশ্যই #rajnoitikalapcholbe #democracyinternational #usaid হ্যাশট্যাগ যোগ করবেন।
- নিবন্ধটি কারণ বাংলাদেশ আমার গ্রুপে https://www.facebook.com/groups/718296318974660 জমা দিতে হবে।
- প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিবন্ধের সাথে তাঁদের একটি পাসপোর্ট আকৃতি ছবি, পূর্ণ নাম, ঠিকানা, এবং অবশ্যই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর যুক্ত করে দেবেন।
- নিবন্ধ জমাদানের শেষ সময়সীমা ৩১ জানুয়ারি, ২০২৩।
- ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি কারণ বাংলাদেশ আমার ফেইসবুক পেইজ ও কারণ বাংলাদেশ আমার ফেইসবুক কমিউনিটি গ্রুপে সেরা ১০ নিবন্ধ লেখকের নাম ও ছবি প্রকাশ করা হবে।
কী পুরস্কার থাকছে সেরা নিবন্ধ লিখিয়েদের জন্য?
- সেরা ১০ দশ নিবন্ধ লিখিয়েদের জন্য ই- সার্টিফিকেটতো থাকছেই, সাথে থাকছে বিশেষ পুরষ্কার।
- এছাড়া আপনাদের লেখা সেরা ১০ টি নিবন্ধ লেখকের নাম ও ছবিসহ কারণ বাংলাদেশ আমার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং নিবন্ধের ইউআরএল লিঙ্কগুলো কারণ বাংলাদেশ আমার ফেইসবুক পেইজ ও কারণ বাংলাদেশ আমার কমিউনিটি গ্রুপে শেয়ার করা হবে।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার