গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন। নির্দিষ্ট সময় অন্তর রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হয়। নির্বাচনের সময় রাজনৈতিক দলের সবচেয়ে দৃশ্যমান ভূমিকা হচ্ছে প্রার্থীদের মনোনয়ন প্রদান করে জনগণের কাছে উপস্থাপন। রাজনৈতিক দলের কাজ হলো ভোটারদের সামনে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে তুলে ধরা যিনি সকল শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, যার সকল প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতা রয়েছে এবং নির্বাচিত হলে জনগণের জন্য কী করবেন তার সুনির্দিষ্ট ধারণা রাখেন।
নাগরিক দায়িত্ব ও সুশাসনের নিশ্চিত করার প্রথম ধাপ হলো নির্বাচন। নির্বাচন রাজনীতিবিদদের মাঝে জবাবদিহিতা সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বা কাজকে মূল্যায়নের সুযোগ তৈরি করে। নির্বাচন একই সাথে জনগণ, রাজনৈতিক দল ও নেতা সবার জন্যই গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিতে পারেন যে কোন প্রার্থী তাঁদের ও এলাকার সমস্যা নিয়ে সবচেয়ে বেশি তৎপর এবং সমস্যা সমাধানে সক্ষম।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার