স্টেকহোল্ডারদের সম্পৃক্তকরণ

সমৃদ্ধ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে অ্যাডভোকেসি। এটি রাজনৈতিক নেতা এবং নাগরিক কর্মীদের জন্য এমন একটি উপাদান যার মাধ্যমে তারা আরো মানসম্মত সেবা জনগণকে দিতে পারে। অ্যাডভোকেসি প্রকল্পে সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রদায়ের বিভিন্ন দল ও গোষ্ঠীসমূহ একসাথে কাজ করেন। সকলে যূথবদ্ধভাবে একটি লক্ষ্য বাস্তবায়নের জন্য মিলিত হন বলে সৃষ্টি হয় সামাজিক ঐক্যের। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডার শ্রেণী, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠনসমূহ, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ একত্রে এই কাজসমূহ করতে পারে।

অ্যাডভোকেসির সমস্যার সাথে প্রত্যক্ষ সংযোগ রয়েছে এমন যেকোন ব্যক্তি বা গোষ্ঠীই স্টেকহোল্ডার। অ্যাডভোকেসি উদ্যোগের সাফল্যের জন্য স্টেকহোল্ডারদের অর্থপূর্ণ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি স্টেকহোল্ডারদেরকে যুক্ত করার বিভিন্ন মাধ্যম আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *