গণতন্ত্রকে সর্বোত্তমভাবে অনুধাবনের প্রথম ধাপ হলো ‘রাষ্ট্র’, ‘সরকার” ‘রাজনৈতিক দল’ সম্পর্কে ধারণা থাকা। এই শব্দগুলো, পৃথক কর্মকান্ড এবং পৃথক সত্তার প্রতিনিধিত্ব করে। রাষ্ট্র হলো একটি বিমূর্ত ধারণা যা সাধারণত কোন অঞ্চল এবং অঞ্চলটিতে বসবাসকারী লোকদের বর্ণনা করতে ব্যবহৃত হয়। সরকার হচ্ছে রাষ্ট্রের মধ্যে বসবাসকারী এমন একদল ব্যক্তি যারা রাষ্ট্রের পক্ষে কর্তৃত্বের অনুশীলন করে থাকে। সরকার রাষ্ট্রের ভেতরে সেসব আইনের বিকাশ ও প্রয়োগের জন্য দায়বদ্ধ থাকে যা উক্ত রাষ্ট্রে বসবাসকারী অধিকাংশ মানুষের মধ্যে পারস্পরিক সঙ্গতি নিশ্চিত করে। গণতন্ত্রে রাজনৈতিক দলগুলো দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে: বিভিন্ন দপ্তর পরিচালনার জন্য প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে থাকে এবং বিভিন্ন নীতিমালা এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কীভাবে দেশ পরিচালিত হতে পারে তা নির্ধারণ করে থাকে।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার