রাজনৈতিক দলের মূলধারার কমিটিগুলোতে নারীর অন্তর্ভুক্তিঃ বাড়ছে অগ্রগতি

সম্প্রতি ঝালকাঠি ও পটুয়াখালী জেলার বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপিতে আহবায়ক কমিটির ৩৪ জন সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপিতে আহবায়ক কমিটির একজন আহবায়ক এবং একজন সদস্য সচিবসহ ৩১ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। প্রতিটি কমিটিতে মোট তিনজন নারী অন্তর্ভুক্ত রয়েছেন যা ঝালকাটি কমিটির মোট সদস্যের ৯ শতাংশ এবং পটুয়াখালী কমিটির ১০ শতাংশ। এর আগে পটুয়াখালী জেলার আহবায়ক কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি ছিল না বললেই চলে।

এছাড়া, রংপুরে এসপিএল নেটওয়ার্ক সদস্য রোজি রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের প্রেস ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। সেই সাথে লতিফা শওকত, রংপুর জেলা আওয়ামী লীগের প্রেস ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে উন্নীত হয়েছেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করে দেয়া এই নারী নেতাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জানায় আন্তরিক অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *