মহামারীর দুঃসময়ে সহমর্মিতার আলো জ্বালিয়ে যে দলটি ছিল এগিয়ে ।

১২ জুলাই, ২০২০।

করোনা মহামারীর ভয়াবহ দুঃসময়ে দুর্গাপুরের স্থানীয় একজন নারী ‘কোভিড-১৯’ এর সাথে সংশ্লিষ্ট নয় এমন রোগে ভুগে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর এলাকায় গুজব রটে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ‘কোভিড-১৯’ নিয়ে ভুল ধারণার কারণে মৃতের পরিবার এবং সৎকার কাজে নিযুক্ত ব্যক্তিবর্গ তাঁর মৃতদেহ হাসপাতাল থেকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

ঘটনার পর পরই উপজেলা প্রশাসন তাঁর মৃতদেহ গ্রহণের জন্য স্থানীয় করোনা ফিউনারেল কমিটির (সিএফসি) সাথে যোগাযোগ করে। উল্লেখ্য, কোভিড-১৯ – এ আক্রান্ত ভুক্তভোগী এবং মৃতদের নিয়ে সামাজিক স্টিগমা দূর করার উদ্যোগ নিয়ে চিকিৎসকদের সমন্বয়ে এই সিএফসি কমিটি গঠিত হয়। সেই সাথে প্রশাসন ভুক্তভোগীর পরিবারের জন্য এসপিএল প্রকল্পের পিস অ্যামবেসেডর এবং পিএফজি সদস্যদের সহায়তা প্রত্যাশা করেন। তাঁরা সেই ভুক্তভোগীর পরিবারের প্রতি  সহমর্মিতার হাত বাড়িয়ে দেন – তাঁদের সাথে কথা বলে তাঁদের ভুল ধারণা দূর করেন এবং সিএফসি’র কাছ থেকে মৃতদেহকে গ্রহণ করার বিষয়টি উপলব্ধি করাতে সক্ষম হন। এভাবে পিএফজি সদস্যদের মানবিক উদ্যোগে কোভিড-১৯ এর এই দুর্যোগে মৃতদেহের মর্যাদাপূর্ণ সৎকার কার্যক্রম সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *