টেলিভিশন ও রেডিও টক শোতে রাজনৈতিক নেতাদের প্রায়ই অংশগ্রহণ করতে হয়। টক শোতে অংশগ্রহণের সময় সাক্ষাৎকারের উদ্দেশ্য, শ্রোতার বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকে ধারণা নেয়া জরুরী। মূলত তিনটা ধাপ নিয়ে টক শো প্রক্রিয়ার রূপরেখা প্রণয়ন করতে হয় – সাক্ষাৎকারের পূর্বে, সাক্ষাৎকারের সময় ও তার পরে। আলোচনার মূল বক্তব্যকে সংক্ষেপে তিনটি ভাগে ভাগ করে নিয়ে ইতিবাচকতা বজায় রাখতে হয়। রেডিওতে যেহেতু সরাসরি দেখা যাবেনা তাই মতামতকে আরো সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। টকশো এর শ্রোতাদের আঞ্চলিক ভাষার ব্যাপারে সচেতন থাকবে। শব্দের মাধ্যমে ছবি তৈরি করার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। এতে করে টার্গেট অডিয়েন্স টক শো দেখে ও শুনে উপকৃত হবে।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার