বাংলাদেশের সাধারণ নির্বাচনে নারীর মনোনয়ন বৃদ্ধি এবং জয়লাভ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের উত্তরোত্তর বিকাশ ঘটাবে। সম্প্রতি ইউএসএআইডি -এর অর্থায়নে নির্বাচনে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক একটি কর্মশালায় নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের সদস্য ২৩ জন নারী সাংসদ ও সাধারণ আসনে নির্বাচন প্রত্যাশীরা একত্রিত হয়েছিলেন। তাঁরা বর্তমান নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব করেন যার জন্য নির্বাচন কমিশন এবং দলের নীতিনির্ধারকদের পদক্ষেপ নেয়া জরুরি। কয়েকটি উল্লেখযোগ্য সুপারিশ হল – রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার ও গঠনতন্ত্রে সাধারণ আসনে একটি নুন্যতম সংখ্যক নারীদের মনোনয়ন প্রদানের বিধান রাখা; নারী প্রার্থীদেরকে আর্থিক প্রণোদনার বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ গ্রহণ; রাজনৈতিক দলগুলোর প্রতিটি কমিটিতে ৩৩% শতাংশ নারীর অন্তর্ভুক্তি ও নারী নেতাদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি।
কর্মশালাটি ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার