ঘরে বসেই করোনার নমুনা দিতে পারছেন বরগুনার বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী মানুষেরা

কেবল একটি ফোনকল!

এই একটি কলেই বরগুনার বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের কোভিড স্যাম্পল সংগ্রহ করতে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে জেলা সিভিল সার্জন অফিসের নির্ধারিত টিম।  সম্প্রতি বরগুনায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য বাড়ি গিয়ে করোনা নমুনা সংগ্রহের জন্য সিভিল সার্জন অফিস থেকে খোলা হয়েছে একটি হটলাইন নাম্বার। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন দেশের প্রধান দুটি রাজনতিক দলের স্থানীয় তিন তরুণ রাজনৈতিক নেতা বরগুনা পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাশপিয়া দেবনাথ; জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ গোলাম রাসেল খোকন এবং বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আকতার মিতু।

তাঁদেরই সম্মিলিত আবেদনের প্রেক্ষিতে কোভিড থেকে মানুষের সুরক্ষায় বরগুনা জেলা সিভিল  সার্জন কার্যালয় খুব সম্প্রতি এই হটলাইন নাম্বার চালু করে। উল্লেখ্য,  এই তিন তরুণ রাজনৈতিক নেতা স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ১৭তম ব্যাচের ফেলো। এই মানবিক উদ্যোগ বরগুনায় ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তারুণ্যের রাজনীতি এভাবেই সারাদেশে জনমুখী রাজনীতি ও রাজনৈতিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক।

স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পটি ইউএসএআইডি ও ইউকেএইডের অর্থায়নে বাস্তবায়ন করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

 

2 comments

  1. লুবনা মরিয়ম সুবর্ণা

    এই উদ্যোগ প্রতিটি জেলায়ই চালু করার আবশ্যিকতা অনুভব করছি।

    • কারণ বাংলাদেশ আমার

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কিছু জেলায় ইতিমধ্যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিনিয়ত এই গল্পগুলো জানতে কারণ বাংলাদেশ আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *