অ্যাডভোকেসি কেন গুরুত্বপূর্ণ?

শক্তিশালী গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি নাগরিকদের কাছে জবাবদিহিতার একটি ক্ষেত্র তৈরি করে। স্থানীয় রাজনৈতিক দলগুলোকে কার্যকর সমস্যা সমাধানে কাজ করতে হয়। আর এভাবেই তারা ভোটারদের আকৃষ্ট করতে এবং তাদের প্রতি আস্থাশীল করে তুলতে পারবেন। এর ফলে তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পায়। জনগণের পাশে থাকলে জনসমর্থন বৃদ্ধি পায় যা রাজনৈতিক দলকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে। দলের সদস্য ও নেতাকর্মীরা এলাকায় বিভিন্ন অ্যাডভোকেসি উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সেবার প্রতিশ্রুতি প্রদর্শন করতে পারেন। অ্যাডভোকেসি সম্প্রদায়ে সেতুবন্ধন গড়ে তোলে। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডার শ্রেণী, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠনসমূহ, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ একত্রে এই কাজসমূহ করতে পারে। রাজনৈতিক দলের পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করে অ্যাডভোকেসি। উদ্যোগগুলো বিভিন্ন রাজনৈতিক দলকে একসাথে কাজ করার প্লাটফরম দেয়। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি সহযোগিতা এবং স্থানীয় প্রয়োজনে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস তাঁরা তৈরি করেন তাতেই একটি অ্যাডভোকেসি উদ্যোগ সফল হয়ে ওঠার পথ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *