চাঁদপুরে আওয়ামী লীগ, বিএনপি, ও জাতীয় পার্টির প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দ বাল্যবিয়ে রোধে একসাথে কাজ করছেন। চাঁদপুর মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম নির্ধারিত দিনে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগ দেন। কর্তৃপক্ষ চাঁদপুরের পশ্চিম সকদী দারগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে স্কুলটিকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন। এই উৎসবমুখর আয়োজন স্কুল শিক্ষার্থী, শিক্ষক ও ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বাল্যবিয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে। স্কুলে পড়াকালীন বছরগুলোতে কোন শিক্ষার্থীর পরিবার যেন তাদেরকে বিয়েতে বাধ্য না করে স্কুল কর্তৃপক্ষ তা নিয়মিত মনিটর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, চাঁদপুর এমএএফ ফোরামের প্রচার বিষয়ক সম্পাদকের ফোন নম্বর ও সংশ্লিষ্ট সরকারী অধিদপ্তরের হটলাইন নম্বরসহ একটি সাইনবোর্ড তাঁদের হস্তান্তর করেন। ফোরামের সদস্যবৃন্দ বাল্যবিয়ে বিষয়ক ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের তাৎক্ষণিকভাবে ফোরামকে অথবা সরকারী হটলাইনে জানাতে উৎসাহিত করেন।
২০২০ সাল থেকে সারা দেশে ২০ টি জেলায় গড়ে ওঠা মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (MAF) প্রধান রাজনৈতিক দলগুলোর রাজনীতিবিদদের সমন্বয়ে গড়ে ওঠা একটি অনন্য প্লাটফরম। ফোরামের সদস্যরা দল মতের ভিন্নতা পেরিয়ে জনগণের স্থানীয় সমস্যা সমাধানে একসাথে কাজ করছেন এবং ইতিবাচক রাজনীতি চর্চায় অবদান রাখছেন। তাঁদের রাজনৈতিক সম্প্রীতির সুফল ভোগ করছেন সাধারণ মানুষ।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার