বাংলাদেশে নারীদের বিধানসম্মত অধিকারসমূহ

রাজনৈতিক দল হলো নারীকে রাজনীতিতে যুক্ত করবার জন্য সবচেয়ে প্রাথমিক ও উপযুক্ত কাঠামো। কিন্তু এর জন্য রাজনৈতিক দলগুলোকে নারীবান্ধব করে গড়ে তোলা খুবই জরুরী। নারীবান্ধব পরিবেশ তৈরির নীতিমালায় স্বতন্ত্র চ্যালেঞ্জ, প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ এবং সামাজিক চ্যালেঞ্জ থাকে। একটি রাজনৈতিক পেশাগত জীবন/ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে নারীরা অনেক ধরনের বাধার সম্মুখীন হন। রাজনীতিবিদ হবার জন্য
নারী নেতাদের কিছু প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হয়। দলের নারীবান্ধব পরিবেশ নারীদেরকে দক্ষতাগুলো অর্জনে সহায়তা করে। নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ব্যবহারিক পদক্ষেপ নেয়া আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *