সম্প্রতি ইউএসএআইডি’র স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ১৯তম ক্লাসের আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২২ জন তরুণ রাজনীতিবিদ ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চর্চায় বিশ্বাসী এই তরুণ ফেলোরা জনগণের স্থানীয় সমস্যা সমাধানে একসাথে কাজ করেছেন। এছাড়া, দেশের মেধাবী ও সহানুভূতিশীল তরুণদের রাজনীতিতে আগ্রহী করে তুলতে তাঁরা বিভিন্ন ফলপ্রসূ পরিকল্পনা হাতে নিয়েছেন।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি’র কাছ থেকে তাঁরা গ্রাজুয়েশন সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র অফিস অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এন্ড গভরনেন্স -এর ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালস এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস। এই অনুষ্ঠানটি ইউএসএআইডি’র সহায়তায় এবং ডিআই -এর বাস্তবায়নে আয়োজিত হয়।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার