রাজনৈতিক দলগুলো হলো প্রাথমিক এবং সবচেয়ে কার্যকর কাঠামো যার মাধ্যমে নারীরা রাজনীতির সাথে জড়িত হন। তাদের অনুশীলন, নীতি এবং মূল্যবোধ নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের উপর গভীর প্রভাব ফেলতে পারে। নেতৃত্বের পদে থাকা নারীরা সমগ্র দেশের জন্য জনমুখী উন্নয়ন নিশ্চিত করেন। প্রার্থী এবং দলের অভ্যন্তরে নেতৃত্বের পদসমূহে নারীদের ক্ষমতায়ন দলকে নানান ভাবে উপকৃত করে। এটি দলের জন্য নতুন দৃষ্টিকোণ, মেধাবী তথা সম্ভাবনাময় এক ঝাঁক নতুন নেতৃত্ব, সামাজিক চাহিদাসমুহ উপলব্ধি করার সক্ষমতা এবং সম্ভাব্য নতুন ভোটার নিশ্চিত করে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন যে শুধু প্রয়োজনীয় তাই নয় একই সাথে এটি দলকে আধুনিক ও যুগোপযুগী করে তোলে। দলীয় রাজনীতিতে নারী নেতাদের সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক অধিকার। দলের অভ্যন্তরে নারীর অধিকার নিশ্চিত হলে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত হবে।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার