নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর জনগণের সাথে ঠিকমতো যোগাযোগ রাখা ও নিয়মিত সদস্য নিয়োগ করা জরুরী। সদস্য সংগ্রহের ৬টি ধাপের মধ্যে গবেষণা, লক্ষ্য নির্ধারণ,টার্গেটিং, বার্তা তৈরি, সংযোগের উপায় তৈরি ও পরিকল্পনা বাস্তবায়ন উল্লেখযোগ্য। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে জনগণের সাথে কার্যকর যোগাযোগ করলে নির্বাচনে জয়লাভ ছাড়াও দলে নতুন সদস্য, স্বেচ্ছাসেবী ও ভবিষ্যৎ প্রার্থী নিয়োগ সহজ হয়। ভোটারদের সম্পর্কে জানা যায়, তারা রাজনৈতিক দল সম্পর্কে কি ভাবছেন তা জানা যায় অর্থাৎ দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখা যায় এবং সেই সাথে দেশ ও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা যায়। মূলত কার্যকর যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দলের সাথে নাগরিকদের সম্পর্ক উন্নত হয় ও সময়ের সাথে সাথে দলে সদস্য বৃদ্ধি পায়।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার