সিনিয়র লিডারস ফেলোশিপ প্রোগ্রাম থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন সিনিয়র রাজনীতিক গ্রাজুয়েশন সার্টিফিকেট গ্রহণ করলেন

বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র ও তরুণ নেতাদের পারস্পরিক সংলাপ বিনিময় তাঁদের বহুদলীয় সহযোগিতাকে প্রসারিত করতে সহায়তা করে। সহমর্মিতার রাজনীতি চর্চায় তাঁরা নেতৃত্ব দিয়ে অন্যদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ইউএসএআইডি-এর স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের বেশ গুরুত্বপূর্ণ কর্মসূচি সিনিয়র লিডারস ফেলোশিপ প্রোগ্রাম (এসএলএফপি) সিনিয়র রাজনীতিকদের নেতৃত্ব সৌকর্য এবং রাজনৈতিক দক্ষতা বিকাশের পাশাপাশি তাঁদের সাথে তরুণ রাজনীতিকদের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার একটি ভালো সুযোগ তৈরি করে।
সম্প্রতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সম্পন্ন হয়ে গেলো এই কর্মসূচীর ষষ্ঠ ক্লাসের গ্রাজুয়েশন। সারা দেশের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির ২৩ ফেলো গত দুই মাসব্যাপী গণতন্ত্রে রাজনৈতিক দলসমুহের ভূমিকা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ভোটদান প্রক্রিয়া এবং নারীদের ভোটাধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে সিনিয়র ফেলোরা বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিবিদদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *