রাজনৈতিক দলে স্বচ্ছতা

রাজনৈতিক দলগুলোর কার্যকর চর্চার ত্রিভুজ কাঠামোর দ্বিতীয় উপাদান হলো স্বচ্ছ্তা। রাজনৈতিক দল যদি নিজেদের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখে তবে জনগণ তাদের দায়িত্বশীলতার ব্যাপারে আস্থাশীল হয়। রাজনৈতিক দলের স্বচ্ছতার কিছু আন্তর্জাতিক মানদন্ড আছে, যা রাজনৈতিক দলের বিভিন্ন বিধি বিধান উন্নয়ন ও বাস্তবায়নে সহায়ক হতে পারে। আন্তর্জাতিক মানদন্ডের ১০টি স্তর অনুসরণ করে রাজনৈতিক দল স্বচ্ছ ও নৈতিক অর্থ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে। এছাড়া, নেতৃত্ব নির্বাচন, প্রার্থী নির্বাচন, দলীয় কর্মসূচি উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, রাজনৈতিক অর্থ ব্যবস্থাপনা – এই পাঁচটি ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাঁদের স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করতে পারে। ফলে, রাজনৈতিক দলগুলা স্বচ্ছভাবে অর্থনেতিক কর্মকান্ড পরিচালনা করলে শুধু দলই উন্নত হয়না একইসাথে স্বচ্ছ গণতান্ত্রিক শাসনও নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *