রাজনীতি, গণতন্ত্র এই শব্দগুলো আমাদের জীবন, জীবনাচরণ ও জীবিকার সাথে সম্পৃক্ত। গণতন্ত্র একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা, জনগণের সক্রিয় সম্মতিতে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাই গণতন্ত্র, ভোট, রাজনীতি, সংবিধান ইত্যাদি শব্দগুলো জটিল শোনা গেলেও শব্দগুলো জানা, বোঝা এবং চর্চা করা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব ও সাফল্য অনেকাংশে নির্ভর করে নাগরিকদের রাজনৈতিক সচেতনতার ওপর। জনগণের সক্রিয়তাই গণতন্ত্রের প্রথম উপাদান। কেননা, সক্রিয় জনমতের উপস্থিতি ছাড়া দেশের সফল জননীতি প্রণয়ন অসম্ভব।
রাজনৈতিক সচেতনতা কোন স্বয়ংক্রিয় প্রক্রিয়ার অংশ নয়। এর জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট অবকাঠামো, উপযুক্ত পরিবেশ ও পারস্পরিক অংশগ্রহণমূলক আলোচনা। আর এই উপাদানগুলোর সমন্বয়ে, জনমুখী রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে সহজে প্রকাশ করার উদ্দেশ্য নিয়েই পথচলা শুরু “কারণ বাংলাদেশ আমার” প্ল্যাটফর্মের।
“কারণ বাংলাদেশ আমার” একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম, যা রাজনীতির সাথে মানুষের জীবনের সম্পৃক্ততাকে সহজ ও সাবলীল উপস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিশেষ করে তরুণদের কাছে পৌঁছে দেবার প্রয়াস নিয়ে গড়ে উঠেছে। রাজনীতির প্রায়োগিক, প্রাণবন্ত আলোচনায় নাগরিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে সক্রিয় যোগাযোগ স্থাপন করবে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) -এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের এই প্ল্যাটফরমের মাধ্যমে অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সাফল্যগাঁথা নিয়মিত তুলে ধরবে । ।
ইউএসএআইডি সম্পর্কেঃ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে আট’শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় ৭ কোটি ডলারের বেশি প্রদান করেছে। ২০২০ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে ২০ কোটিরও বেশী ডলার প্রদান করেছে ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে- গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানো।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার
