নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনে অংশগ্রহণের সুফল I রাজনীতিতে নারী

সকল রাজনৈতিক দলে নারী নেতৃত্ব বাড়লে দেশের অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব হয় এবং দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রযাত্রায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেইপ (এসপিএল) প্রকল্পের আওতায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন সারাদেশে ২০,০০০ এর বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক গড়ে তুলেছে যা আজ পর্যন্ত ৪৬৯টি তৃণমূল কমিটিতে ৫,৭৬৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।  এছাড়া, নারীর রাজনৈতিক নেতৃত্ব এবং অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন নারী নেতাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ, এডভোকেসি কার্যক্রম, গোলটেবিল বৈঠক, বহুদলীয় ও এককদলীয় আলোচনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *