রাজনীতিতে নারী l আন্তর্জাতিক নারী দিবস ২০২০ l ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল আঞ্চলিক কার্যালয়

রাজনীতিতে নারী I আন্তর্জাতিক নারী দিবস ২০২০ I ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় কার্যালয়
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল আঞ্চলিক কার্যালয় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে গত বছর ৮ মার্চ ২০২০ বরিশাল নগরীতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ সভায় মূলত আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর মূল প্রতিপাদ্য  ‘প্রজন্ম হোক সমতার : সকল নারীর অধিকার’ – এর আলোকে বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, অবস্থান ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয় এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সুদৃঢ় করতে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা তুলে ধরা হয়। এই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নীতিনির্ধারকদের প্রতি দলগুলোর তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ের নারী ও পুরুষ নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আরপিও নির্ধারিত সময়সীমার মধ্যে দলের কমিটিগুলোতে এক তৃতীয়াংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *