যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস সাময়িকীর ২০২০ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তালিকায় সবার শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি টানা দশমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্টিন লাগার্দে। তিনি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থান তৃতীয়। তিনি এই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন।
কারণ বাংলাদেশ আমার কারণ বাংলাদেশ আমার
বিশেষ করে কোভিডের মতো মহামারীতে রাজনৈতিক নেতারা জনগণের কাছে সঠিক তথ্য দিলে তাঁরা নিজেরাও সচেতন হন এবং অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুপ্রাণিত হন।